আজ থেকে রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু

রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশনের পশুর হাটে আজ বুধবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক কেনাবেচা। তবে গতকালও বিভিন্ন হাটে কেনাবেচা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। যে পরিমাণ পশু উঠেছে সে পরিমাণ বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, হাটে এখনো কোরবানির পশু কেনার চেয়ে লোকজন বেশি ঘুরে ঘুরে দেখছেন।

এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থায়ী হাট সারুলিয়া ছাড়াও অস্থায়ী আরো ১০টি হাট বসেছে। অন্য দিকে উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী হাট ছাড়াও ৯টি হাট বসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ক্রেতারা এখনো ঘুরে ঘুরে হাট দেখছেন। তাদের বেশির ভাগেরই চাহিদা দেশি মাঝারি ও ছোট সাইজের গরু। গো-খাদ্যের দাম বাড়ায় এবার গরুর দামও বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.