শনাক্ত বেশি ফ্রান্সে, মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

বিশ্বে মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। মৃত্যুর এ তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো।

একদিনে বিশ্বে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিনশো। এতে মহামারি শুরুর পর মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনে। এসময়ে ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন শনাক্ত হওয়ায় আগের দিনের তুলনায় এ সংখ্যা আড়াই লাখের বেশি বেড়েছে। মোট রোগীর শনাক্তের সংখ্যা হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি।

বুধবার (১৩ জুলাই) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.