হাজার হাজার ফুট উচ্চতায় বিমানে হকারের পণ্য বিক্রি, ভিডিও ভাইরাল

আমরা বাস, ট্রেনের মতো গণপরিবহনে হকারদের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে দেখি। তারা তীক্ষ্ণ বিপণন দক্ষতার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করে ফেলেন। কিন্তু বিমানের মধ্যে হাজার হাজার ফুট উচ্চতায় কোনো হকারকে জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় না।

ভিডিওতে দেখা গেছে, বিমানে মাঝ আকাশে যাত্রীদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন এক যুবক। তাকে আপেল ও পাসপোর্টের কভার বিক্রি অনুকরণ করতে দেখা যায়। রীতিমতো হকারদের মতোই ভঙ্গিতে তিনি সেগুলো বিক্রির অভিনয় করতে থাকেন।

প্রথমে বিমানের ভেতরে হকারকে দেখে সবাই অবাক হন। কিন্তু ওই যুবক হকার ছিলেন না। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে হকার সেজে বিমানের মধ্যেই একটু মজা করছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.