বিমান বিভ্রাট, মাঝ সমুদ্রে ভেঙে পড়ল মিগ যুদ্ধ বিমান! পাইলট বেঁচেছেন প্রাণে

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মিগ যুদ্ধ বিমানের পাইলট। গোয়ার কাছে রুটিন টহলের সময়ে হঠাৎ করেই প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি MiG-29K যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

নৌ- সেনা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে গোয়া উপকূলে রুটিন টহল চলাকালীন বিমানটিতে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে বিমানটি ধ্বংস হলেও বিমানে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। তার অবস্থা স্থিতিশীল ।

ভারতীয় নৌসেনা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ঘাঁটিতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

রাশিয়ার মিকোয়াং কোম্পানির তৈরি MiG-29 বিমান ভারতীয় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বছরের পর বছর ধরেই। বিমান বাহিনীতে এর সংখ্যা ৭০ এর কাছাকাছি। বায়ুসেনার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীতেও এই বিমান ব্যবহার করে।

২৯ জুলাই মিগ-২১ বিমান ধ্বংসে মৃত্যু পাইলটের

এর আগে, ভারতীয় বায়ুসেনার একটি মিগ-21 যুদ্ধবিমান ২৯শে জুলাই রাজস্থানের বারমেরে একটি ট্রেনিং চলাকালীন সময়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানের দুই পাইলটের মৃত্যু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.