ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক-সিঙ্গাপুর রুটে বিমান চালুর দাবি মেট্রোপলিটন চেম্বার সভাপতির

ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক-সিঙ্গাপুর বিমান পরিবহন রুট চালুর দাবি জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশে করোনা পরবর্তী প্রচুর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমাদের পোশাক শিল্পের প্রায় সমস্ত এঙেরিজ আসে পূর্ব এশিয়ার দেশ থেকে। যার জন্য দেশের বহু রপ্তানি শিল্প এবং ইপিজেড কর্মকর্তাদের ব্যাংকক, সিঙ্গাপুর হয়ে হংকং-চায়না যেতে হয়। কিন্তু চট্টগ্রাম থেকে এসব রুটে কোনো ফ্লাইট না থাকায় একদিকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের রপ্তানি শিল্প তথা সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে ঢাকার উপর জনচাপ বৃদ্ধি হয়ে এই সব ব্যবসায়ী এয়ারপোর্ট রোডে ভিড় বাড়াচ্ছে। ঢাকাকে বাস উপযোগী রাখার জন্য সব কিছু ঢাকা কেন্দ্রিক না করে ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক-সিঙ্গাপুর বিমান পরিবহন রুট চালু করলে ঢাকার যানজট কমানোসহ বন্দর নগরীর ব্যবসা সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.