১১টি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১১টি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করেছেন। নতুন স্যাটেলাইট ইমেজে এই তথ্য প্রকাশ পেয়েছে। ফিনল্যান্ড ও নরওয়ে সীমান্তের কাছে একটি বিমানঘাঁটিতে বিমানগুলো মোতায়েন করা হয়। যুক্তরাজ্য-ভিত্তিক মিরর এই খবর দিয়েছে।

 

পুতিন এমন সময় এই বিমানগুলো মোতায়েন করলেন, যখন ইউরোপের নেতারা পুতিনের দেওয়া পারমাণবিক অস্ত্র নিয়ে বক্তব্যকে বেপরোয়া হিসেবে আখ্যায়িত করেছেন।

পুতিন বলেছিলেন, যে কোনো হুমকি মোকাবিলায় রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে। ইউক্রেন জাপোরিঝিয়া উদ্ধার অভিযান চালানোর পর তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।

খবরে বলা হচ্ছে, কৌশলগত ওলেনিয়া বিমানঘাঁটিতে বোমারু বিমানের সংখ্যা বাড়াচ্ছেন পুতিন। এই ঘাঁটিতে সাতটি টিইউ-১৬০ বোমারু বিমান ও কোলা উপদ্বীপে চারটি টিইউ-৯৫ বিমান মোতায়েন করা হয়েছে। নরওয়ের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এ তথ্য দেয়। আমেরিকান স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট থেকে তথ্য পেয়েছে তারা।

দুই সপ্তাহ আগে জেরুজালেম পোস্ট ওই এয়ার বেসে বোমারু বিমান মোতায়েনের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিমানগুলোকে অনিয়মিত উপস্থিতি হিসেবে শনাক্ত করে। এগুলো সাধারণত মস্কো থেকে ৪৫০ মাইল দক্ষিণ-পূর্বে মোতায়েন রয়েছে, যা নরওয়ে ও ফিনল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এদিকে ইউক্রেনে আঘাত হানতে রাশিয়া ওয়ালিনয়া ঘাঁটিতে কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে বলে প্রমাণ পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। তবে পারমাণবিক বোমারু বিমান মোতায়েনের ব্যাপারে রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়াকে নানা নিষেধাজ্ঞায় ঘায়েল করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন লাগাতার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাশিয়ার বিরুদ্ধে।

রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করে রুশ ফেডারেশনের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। তার এই ঘোষণার পর ন্যাটো দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। জাতিসংঘ পুতিনের ওই ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.