কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে হারিয়ে বিজয়ী হন তিনি। আর এর  মাধ্যমে ২০ বছরেরও বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির প্রধানের দায়িত্ব পেলেন। মল্লিকার্জুন খাড়গে গান্ধী পরিবারের অনুগামী হিসেবে পরিচিত।

আজ বুধবার ভারতের রাজধানী দিল্লিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের ফলাফল অনুযায়ী নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। অন্যদিকে ক্যারিশমাটিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত শশী থারুর পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

দলিত সম্প্রদায়ের সদস্য মল্লিকার্জুন খাড়গে ১৯৪২ সালের বিহারে জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে লেখাপড়া করা এ নেতা ১৯৬৯ সাল থেকে কংগ্রেসের সদস্য। রাজ্য সরকারের মন্ত্রী হিসেবেও তিনি বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত হলে দলে বেশকিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেণ মল্লিকার্জুন খাড়গে। এর মধ্যে রয়েছে দলের পুর্নর্গঠন। দলেল নেতৃত্বের অন্তত অর্ধেকে ৫০ বছরের কম বয়সী নেতাদের দায়িত্ব দিতে চান তিনি।

ভারতের আগামী জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ১৮ মাস। এ সময়ের মধ্যেই দলকে শক্তিশালী ও পুনর্গঠিত করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে চান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.