মিয়ানমারে কনসার্টে চলাকালে বিমান হামলা, নিহত ৮০

মিয়ানমারের কাচিন বিচ্ছিন্নতাবাদীদের একটি কনসার্টে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। কাচিন বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে, এতে শিল্পীসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সংখ্যালঘু কাচিন জাতিগোষ্ঠীর মানুষ।

দেশটির দক্ষিণাঞ্চল কাচিনে রোববার কাচিন বিচ্ছিন্নতাবাদীরা একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বিমান হামলা চালানোর অভিযোগ ওঠেছে সামরিক জান্তার বিরুদ্ধে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। বলা হচ্ছে, ওই সময়ের পর একদিনে বিমান হামলায় মিয়ানমারে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা এটি।

এদিকে তিনদিন পর দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইন্দোনেশিয়ায় একটি বৈঠকে যুক্ত হবেন। সেখানে মিয়ানমারের সামরিক জান্তার সহিংসতার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এর আগেই এমন ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, কাচিনের হপাকান্ত শহরে সংগীত উৎসবে জান্তা বাহিনীর বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। এতে ৮০ জন নিহত হয়। স্পেনে নির্বাসিত মিয়ানমারের একজন সাংবাদিক তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিমান হামলার তথ্য নিশ্চিত করেন।

কাচিন স্বাধীনতা অর্গনাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল কনসার্টও। যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কাচিন বিচ্ছিন্নতাবাদীদের একটি ঘাঁটিও ছিল।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.