পাকিস্তানের বিপক্ষে জয় দেখতে দেরিতে ছেড়েছে ভারতের বিমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ক্যালকুলেটিভ ইনিংসের সুবাদে শেষ বলে জয় নিশ্চিত করে ভারত।

শেষ ৩ ওভারে ৪৮ রান দরকার ছিল ভারতের। এরপর ২ ওভারে ৩১। আর শেষ ওভারে ১৬। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে একটা সময় সমীকরণ দাঁড়িয়েছিল ৮ বলে ২৮ রানের। তখন ভারতের পাঁড় ভক্তও হয়তো এমন সমীকরণ মেলানো নিয়ে সন্দিহান ছিলেন।

কিন্তু হারিস রউফের করা ১৯তম ওভারের শেষ দুই বলে কোহলির দুটি ছক্কা ম্যাচে ফেরায় ভারতকে। এর মধ্যে প্রথমটি তো রীতিমতো বিস্ময়কর! অন্য যেকোনো ব্যাটসম্যান হয়তো বুক বরাবর আসা ধীরগতির ওই বলকে মিডউইকেট বা স্কয়ার লেগের ওপর দিয়ে মারতে চাইতেন। বিস্ময়ের জন্ম দিয়ে কোহলি তাক করেছেন সাইট স্ক্রিনকে।

হতভম্ব হারিস পরের বলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন। এবার ফাইন লেগের ওপর দিয়ে ফ্লিক, আবারও ছক্কা।

ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান খুরানা ছিলেন বিমানে। বলিউড অভিনেতা মুম্বাই থেকে যাচ্ছিলেন তাঁর জন্মশহর চণ্ডীগড়ে। সে সময়ের বর্ণনা তিনি দিয়েছেন এভাবে, ‘এই গল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শেষ দুই ওভারের আগে ছিলাম মুম্বাই-চণ্ডীগড়ের ফ্লাইটে। বিমান ওড়ার আগমুহূর্তে যাত্রীরা যেন ফোনের সঙ্গে আঠার মতো লেগে ছিল। আমি নিশ্চিত, ক্রিকেটপাগল পাইলট ইচ্ছা করেই পাঁচ মিনিট দেরি করে বিমান ছেড়েছে। এ নিয়ে কেউ অভিযোগ করেনি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.