বিমান ধরতে পারেননি ভারতের এক আইনজীবী, জরিমানা উবারকে

আজকাল কোথাও যেতে গেলে অনেকেই ক্যাব বুক করে থাকেন। তবে অনেকসময় দেখা যায়, ক্যাব ড্রাইভাররা নির্ধারিত সময়ে আসছেন না। নানান অজুহাতে অ্যাপ ক্যাবের আসতে দেরি। আর তার জেরেই নির্দিষ্ট সময় পার করে গন্তব্যে পৌঁছনোর ঘটনা নিয়মিত ঘটছে।

অ্যাপ ক্যাবের এমন কীর্তির জন্যই চেন্নাইগামী উড়ান ধরতে পারেননি মুম্বাইয়ের মহিলা আইনজীবী। তার খেসারত বাবদ অ্যাপ ক্যাব সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করেছে ক্রেতা সুরক্ষা আদালত। যদিও অ্যাপ ক্যাব সংস্থা উবারের দাবি, তারা শুধুমাত্র চালকের সঙ্গে গ্রাহকের যোগাযোগ করিয়ে দেয়। চালকের ভুলের দায় কেন সংস্থা নেবে, তা নিয়ে প্রশ্ন তুলে তারা। তবে তাতে বিশেষ লাভ হয়নি।

২০১৮ সালের ১২ জুনের ঘটনা। চার বছর ধরে আইনি লড়াই চালিয়েছেন মুম্বাইয়ের আইনজীবী কবিতা শর্মা। ১৮ সালের ১২ জুন বিকেল ৫টা ৫০ মিনিটে চেন্নাইগামী বিমানের টিকিট কাটা ছিল কবিতার। বিমানবন্দরে পৌঁছানোর জন্য দুপুর ৩টা ২৯ মিনিটে অ্যাপ ক্যাব বুক করেন। একাধিকবার ফোন করার পর ১৪ মিনিট দেরিতে উবের ক্যাব পান।

আইনজীবীর অভিযোগ, ক্যাবের চালক ফোনে ব্যস্ত ছিলেন। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়ার পর রাস্তা ভুল করে বসেন চালক। তার উপর গাড়িতে সিএনজি গ্যাস ভরতে একটি পাম্পেও ঢোকেন। ফলে আরও ১৫-২০ মিনিট দেরি হয়। সব মিটিয়ে বিকেল ৫টা ২৩ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় ক্যাবটি। ততক্ষণে বিমানে ওঠার ফাইনাল কল হয়ে গিয়েছে। ফলে পরের বিমানের টিকিট কাটতে হয় কবিতাকে।

এদিকে ক্যাব বুক করার সময় কবিতাদেবীকে ভাড়া দেখায় ৫৬৩ টাকা। অথচ পৌঁছানোর পর চালককে দিতে হয় ৭০৩ টাকা। পুরো বিষয়টি নিয়ে অভিযোগ জানালে অতিরিক্ত ১৩৯ টাকা ফেরত পান মুম্বইয়ের আইনজীবী। কিন্তু বিমান যে মিস করলেন, তার কী হবে? পরের বিমানের টিকিটের টাকা কে দেবেন? এরপরই অ্যাপ ক্যাব সংস্থা উবারকে একটি আইনি নোটিস পাঠান তিনি। জবাব না মেলায় থানের ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন কবিতা।

চার বছরের আইনি লড়াইয়ে জয় পেলে আইনজীবী কবিতা শর্মা। অ্যাপ ক্যাব সংস্থাটিকে ২০ হাজার রুপি জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। মহিলাকে মানসিক হেনস্তার করার জন্য ১০ হাজার ও আইনি খরচ স্বরূপ আরও ১০ হাজার রুপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.