টুইটারের পর, ৭৮ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান অর্ডার করেছেন ইলন মাস্ক

বিলিয়নেয়ার ইলন মাস্ক, যিনি টুইটার ইনকর্পোরেটেডের দখল নিতে ইতিমধ্যেই ৪৪ বিলিয়ন ডলার ব্যয় করেছেন এবার নিজের জন্য নতুন বিমান কেনার খবর ঘোষনা দিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজের জন্য অত্যাধুনিক ব্র্যান্ড নিউ প্রাইভেট জেট অর্ডার করেছেন ইলন মাস্ক। যার মডেল ‘গাল্ফস্ট্রিম জি৭০০’। আগামী বছরের শুরুতেই তার কাছে এসে পৌঁছাবে এই প্লেন। দাম প্রায় ৭৮ মিলিয়ন মার্কিন ডলার।

এয়ারক্র্যাফ্ট ‘গাল্ফস্ট্রিম জি৭০০’ এর কেবিনের দৈর্ঘ্য ৫৭ ফুট। অত্যাধুনিক এই বিমানের রেঞ্জ ৭৫০০ নটিক্যাল মাইল। অর্থাৎ একবার পূর্ণ জ্বালানি থাকলে অস্টিন থেকে হংকং পর্যন্ত একটানা উড়ে যেতে পারবে। মাঝপথে জ্বালানি নেওয়ার দরকার হবে না।

 

বিশেষজ্ঞের মতে, এর কেবিন এই মুহূর্তে বিশ্বে বৃহত্তম, সৃজনশীল ও বহুমুখী। এই বিমানের অন্যতম বিশেষত্ব হলো- রোলস রয়েস ইঞ্জিন এবং সিমেট্রি ফ্লাইট ডেক।

পাশাপাশি এই প্লেনের অন্য বিশেষত্বগুলো হলো- নিজস্ব ওয়াই ফাই ব্যবস্থা, ২৮ ইঞ্চি x ২১ ইঞ্চির ২০ টি ডিম্বাকৃতি জানালা ও দু’টি শৌচাগার। ইলন মাস্কের বর্তমান ব্যক্তিগত বিমান জি৬৫০ইআর। মাঝে মাঝেই সফরের জন্য টুইটার কর্ণধার সেটি ব্যবহার করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.