বিমান থেকে শিশুকে ‘ছুঁড়ে’ ফেলবেন মা, বিমানে আচমকাই চিৎকার মহিলার

সান ফ্রান্সিসকো থেকে শিকাগো যাচ্ছিলেন। মার্কিন মুলুকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় আচমকাই বিমানের মধ্যে চিৎকার, চেঁচামেচি জুড়ে দেন এক মহিলা। সান ফ্রান্সিসকো থেকে শিকাগো বিমানবন্দরে নামার আগে থেকেই চিৎকার জোড়েন ওই মহিলা। নিজের শিশুকে বিমান থেকে ছুঁড়ে ফেলে দেবেন বলে চেঁচাতে শুরু করেন তিনি।

বিমান কর্মীরা বার বার তাঁকে বোঝানোর চেষ্টা করলেও, তিনি কারও কথা শোনেননি। এমনকী, বিমান থেকে নিজের শিশুকে নীচে ছুঁড়ে দেবেন বলে চেঁচাতে শুরু করেন। বিমান কর্মীরা তাঁকে নিরস্ত করলে, তিনি একজনকে ধাক্কা দেন। এমনকী, বছর তিনের শিশু -সহ এক মহিলাকেও তিনি বিমানের মধ্যে ধাক্কা দেন বলে অভিযোগ।

ওই মহিলা যাঁদের ধাক্কা দেন, জখম অবস্থায় বিমানের সেই কর্মী সহ আরও এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। শিকাগো বিমানবন্দরে নামার পরপরই আহতদের ভর্তি করা হয় হাসপাতালে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.