হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন রাশেদা সুলতানা। তিনিই প্রথম প্রধান নারী কর্মকর্তা। এর আগে তিনি সিভিল এভিয়েশন অথরিটির সহকারী পরিচালকের (নিরাপত্তার) দায়িত্বে ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। রাশেদা সুলতানা ফরিদপুর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার কন্যা। রাশেদা সুলতানা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালনের চিঠি পান তিনি এবং চিঠি পাওয়ার পর থেকেই দায়িত্বভার বুঝে নেন।
আরও খবর