বাংলাদেশের প্রায় ১ কোটি ৪৭ লাখ মানুষের হাতে পৌঁছে গেছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বা ডিজিটাল পাসপোর্ট। বাংলাদেশ বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৬ সালের ২২ আগষ্ট পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪৮ জন বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হয়েছে। ২০১০ সালের এপ্রিলে এমআরপি কার্যক্রম শুরুর পর থেকে সোমবার (২২ শে আগস্ট) সকাল পর্যন্ত পাসপোর্টগুলো প্রদান করা হয়েছে।
পাসপোর্ট অধিদফতর আরো জানিয়েছে, এমআরপির পাশাপাশি ইতোমধ্যে ৩ লাখ ৬৮ হাজার ৭ জনকে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান করা হয়েছে।
যারা এখনো হাতে লেখা পাসপোর্ট পরিবর্তন করেননি অথবা যাদের এখনো কোন পাসপোর্ট নেই তারা নির্ধারিত ফি দিয়ে অধিদফতর থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট ফি : ৭ দিনের মধ্যে পাসপোর্ট পেতে চাইলে নির্ধারিত ব্যাংকে ১৫% ভ্যাটসহ সর্বমোট ৬ হাজার ৯০০ টাকা দিতে হবে। এছাড়া ২১ দিনের মধ্যে পাসপোর্ট পেতে জমা দিতে হবে ৩ হাজার ৪৫০।
ব্যাংক : স্ব-স্ব থানা এলাকার সোনালি ব্যাংক ছাড়াও আবেদনকারীরা ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকে পাসপোর্ট ফির টাকা জমা দিতে পারবেন।