পরিচ্ছন্নতাকর্মীর ভিসায় কুয়েত গিয়ে ‘ডাক্তার’

imagesগিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মীর ভিসায়। পরিচয় দিয়ে বসলেন চিকিৎসক। কুয়েতপ্রবাসী বাংলাদেশি ও অন্য রোগীদের কাছে চিকিৎসক হিসেবে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। কুয়েত পুলিশের হাতে ধরা পড়তে হলো বাংলাদেশি এই ভুয়া চিকিৎসককে। সম্প্রতি কুয়েতের উপশহর ফারওয়ানিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার কুয়েত টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তবে সংক্ষিপ্ত এ প্রতিবেদনে প্রতারক ওই বাংলাদেশির পরিচয় এবং তাঁকে গ্রেপ্তারের সময় উল্লেখ করা হয়নি।
ফারওয়ানিয়ার পুলিশ জানায়, কুয়েত যাওয়ার পর একপর্যায়ে ওই বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। তিনি খুব সূক্ষ্ম কৌশল ও চাতুর্যের সঙ্গে রোগীদের চিকিৎসা করতে থাকেন। অতি অল্প সময়ে তিনি স্বদেশি এবং কুয়েতি রোগীদের কাছে বিখ্যাত হয়ে ওঠেন। বিশেষ করে অবিবাহিত গর্ভবতী নারীদের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তারা প্রায়ই গর্ভপাত ঘটানোর জন্য তাঁর কাছে যেত। এই বাংলাদেশি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল থেকে ওষুধ চুরি করতেন। এমনকি অজানা উৎস থেকে তাঁর কাছে ওষুধ আসত।
ফারওয়ানিয়া পুলিশ জানায়, ওই ব্যক্তি সম্প্রতি জায়গা পরিবর্তনের চিন্তা করছিলেন। গোপন সংবাদের সূত্র ধরে ফারওয়ানিয়ার পুলিশ পাঁচ দিন ধরে তাঁকে নজরদারির মধ্যে রাখে। একপর্যায়ে চিকিৎসা প্রদানরত অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ইনজেকশন, ট্যাবলেট, হরমোনসহ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধও পাওয়া যায় তাঁর কাছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.