দুই ঘণ্টায় চীনা নাগরিকের ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার

হারিয়ে যাওয়া ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে ফোটন ইন্টারন্যাশনাল লিমিটেড, চায়না এর সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার ঝ্যাং জ্যাক এর কাছে বুঝিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।।

উদ্ধারকৃত ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র গডকাল সোমবার ডিএমপি হেডকোয়াটার্সে বুঝিয়ে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ জাকির হোসেন খান পিপিএম-সেবা, যুগ্ম পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ.ফ.ম আল কিবরিয়া বিপিএম-সেবা, পিপিএম-সেবা ও উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

ফোটন ইন্টারন্যাশনাল লিমিটেড, চায়না এর সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার ঝ্যাং জ্যাক ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিতই বাংলাদেশে আসেন। ঝ্যাং জ্যাক এসিআই মটরস এর সাথে অংশিদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষির উন্নয়নেও অবদান রেখে চলেছেন। বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ব্যবসায়িক প্রয়োজনে নিজ গাড়ি ছাড়াও প্রাইভেট গাড়িযোগে বিভিন্ন যায়গায় ভ্রমণ করেন ঝ্যাং জ্যাক। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে উবার ব্যবহার করে মিরপুর যাওয়ার সময় আজ সোমবার ভুলক্রমে ঝ্যাং জ্যাক তার ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র গাড়িতে রেখে চলে যান।

পরবর্তীতে তিনি গাড়িতে ফেলে আসা তার নিজের মোবাইল নাম্বারে এবং উবার চালকের মোবাইল নাম্বারে কল করে বন্ধ পান। এ অবস্থায় তিনি দিশেহারা হয়ে তার সফরসঙ্গী এসিআই মটরস লি: এর মো: ইলিয়াস এর সহায়তা কামনা করেন। এসিআই মটরস লি: এর মো: ইলিয়াস ইলিয়াস বিষয়টি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের  ই-মেইলের মাধ্যমে সাইবার হেল্প ডেস্কে সহায়তা কামনা করেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২ ঘন্টার মধ্যে সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার ঝ্যাং জ্যাক এর হারিয়ে যাওয়া ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে সমর্থ হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.