ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক বিমান বাহিনী সদস্যের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক বিমান বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে রহনপুর পৌর এলাকার ঝড়ুপাড়ায় মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই সাবেক বিমান বাহিনীর সদস্যের নাম আব্দুল মতিন। তার বাড়ি রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্ৰামের মৃত ওয়ারিস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮ টার দিকে ওই সাবেক সেনা সদস্য তেল নেয়ার জন্য ওই ফিলিং স্টেশনে গেলে সেখানে একটি ট্রাক তাকে পেছন দিক থেকে চাপা দেয়। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.