সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন জাতীয় সংসদের সিনিয়র সদস্য সাবের হোসেন চৌধুরী। গত মঙ্গলবার নিজের ব্যবহার করা কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগ পাসপোর্টটি বাতিলের সরকারি আদেশ জারি করে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকে সরকারি আদেশের (জিও) একটি অনুলিপি প্রদান করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই স েঙ্গে আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।তবে ঠিক কি কারণে তিনি এতদিনের ব্যবহার করা কূটনৈতিক

পাসপোর্টটি ত্যাগ করলেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জি. এম. ইফতেখার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে (জিও) উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সংসদ (১৮২ ঢাকা-৯) নিজের অধিকারে থাকা কূটনৈতিক পাসপোর্ট, যার নম্বর D-00010893 বাতিলের আবেদন করেন। সেই সঙ্গে তিনি তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) NOC প্রদানের আর্জি জ্ঞাপন করেন। সাবের হোসেন চৌধুরীর আবেদন যার স্মারক নম্বর SSKA/182-Dhaka-09/2023/0078 এর পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পাসপোর্টটি বাতিল করা হয়। একই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করতে অনাপত্তি জ্ঞাপন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.