বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

এবার ঈদুল ফিতরে মোটরসাইকেলে পাড়ি দেয়া যাবে পদ্মা সেতু।  আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এই সুযোগ পাচ্ছেন চালকরা। কিছু শর্ত সাপেক্ষে দেশের দীর্ঘতম এ সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেক বৈঠকের পর এই তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে। সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এর আগে আজ সকালে সেতু বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে কিছু শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। বিষয়টিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে।

কয়েক দিন আগে এক ঘোষণায় বলা হয়, ঈদ যাত্রায় পদ্মা সেতু ছাড়া দেশের সব মহাসড়কে মোটরসাইকেল চলবে।

গত বছর ঈদুল আজহায় সব মহাসড়কে সাতদিন মোটরসাইকেল বন্ধ ছিল। অন্যদিকে উদ্বোধনের পরপরই পদ্মা সেতুতেই মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.