তথ্যপ্রযুক্তির উন্নয়নে হাইটেক পার্কের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

computer-la20160904060314বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে তথ্যপ্রযুক্তির উন্নয়নে হাইটেক পার্কের ভূমিকা : ‘প্রেক্ষিত যশোর’ শীর্ষক মতবিনিময় সভা সম্প্রতি যশোরের সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভাকে সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিসিএস নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর শাখা এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম। বাংলাদেশ কম্পিউটার সমিতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী আশফাক এই সভার সভাপতিত্ব করেন।

সভার শুরুতে আলী আশফাক বিসিএসের কর্মকাণ্ড বর্ণনা করেন আলী আশফাক। তিনি বলেন, প্রথম থেকেই বাংলাদেশের আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যেতে বিসিএস কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশের সফলতায় বিসিএস সবসময় সরকারের সাথেই রয়েছে। সারাদেশে তথ্যপ্রযুক্তিতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, সফটওয়্যার খাতকে এগিয়ে নিয়ে যাওয়াসহ কম্পিউটার ব্যবসায়ীদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে এই সংগঠন।

বিসিএস’র সভাপতির বক্তব্যের সুত্র ধরে হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম হাইটেক পার্ক প্রকল্পের উদ্দেশ্য ও সম্ভাবনা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির আওতায় এনে কর্মমুখী করার উদ্দেশ্য নিয়ে হাইটেক পার্কের সৃষ্টি। এ প্রকল্পে ২০২১ সালের মধ্যে ২০ লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতির যশোর শাখার নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল যশোর নির্মাণে যদি বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল সদস্য ও যশোরের সকল আইটি ব্যবসায়ীদের কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তারা সবধরনের সহযোগিতা করবেন। এর আগে সকালে বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসনে আরা বেগম এর সাথে ‘শেখ হাসিনা সফটওয়্যার পার্ক’, যশোর পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রতি , সাবেক চেয়ারম্যান সঞ্জয় সাহা, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ শেখ আহসান-উল হক, সমিতির পরিচালক ফারুক জাহাঙ্গির আলী টিপু ও রোকনউদ্দিন পান্নাসহ যশোরের সকল কম্পিউটার ব্যবসায়ীবৃন্দ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.