হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সিসি ক্যামেরায় চুরির দৃশ্য দেখে এক বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন। তার নাম সাদ্দাম হোসাইন। আটক এই ব্যক্তির হেফাজত থেকে একটি ট্যাব ও দুটি চোরাই মোবাইলসেট জব্দ করা হয়।
সূত্র জানায়, রোববার দুপুরে বিমানকর্মী সাদ্দাম বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউনে যাত্রীদের মালপত্র পাহারায় ছিলেন। এ সময় নিজের লোভ সামলাতে না পেরে একটি ট্যাব ও দুটি মোবাইলসেট চুরি করেন। বিষয়টি বিমানবন্দরের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
আরও খবর