বিমান ভাড়ায় ৫৫% ছাড় দিচ্ছে গালফ এয়ার

CrQuSpIWIAE2c_oবাহরাইনের জাতীয় আকাশসেবা সংস্থা গালফ এয়ারের বিক্রয় মৌসুম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিমান ভাড়া ৫৫ শতাংশ কমানো হয়েছে। যাত্রীরা ১০ ডিসেম্বর পর্যন্ত ছাড়কৃত ভাড়ায় গালফ এয়ারের সেবা নিতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
বিশ্বের ২৩টি দেশের ৪০টি শহরে ফ্লাইট পরিচালনা করে গালফ এয়ার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিযোগিতামূলক মূল্যে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
২০১৫ সালে গালফ এয়ারের বার্ষিক লোকসান ১০ কোটি ৬০ লাখ ডলার কমে ৬ কোটি ৩৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ খালিদ বিন আব্দুল্লাহ আল খলিফা জানান, ২০১২ সালে এর লোকসান ছিল ৫২ কোটি ৯৮ লাখ ডলার। কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া চালুর পর কোম্পানিটির লোকসান কমতে শুরু করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.