বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ প্রি-হজ ফাইট গতকাল মঙ্গলবার ২১০ জন হজযাত্রী নিয়ে জেদ্দা পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমানের ফিরতি হজ ফাইট কার্যক্রম শুরু হবে। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ অগাস্ট থেকে শুরু হওয়া হজ অপারেশন-২০১৬ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১১২টি ডেডিকেটেড এবং ৩২টি শেডুল ফাইটসহ ১৪৪টি ফাইটে মোট ৪৯,৫৪৫ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। সেই সাথে শেষ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০১৬ সালের প্রি-হজ ফাইট পরিচালন কার্যক্রম। এ বছর বাংলাদেশ থেকে ১০১,৭৫৮ জন বাংলাদেশী হজ-যাত্রীকে হজ পালনে পবিত্র ভূমিতে পারাপারের লক্ষ্য নিয়ে বিমান ও সৌদিয়া নিজ নিজ হজকার্যক্রম পরিচালনা করে।
বিমান এ বছর হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে নির্ধারিত ১০টি হজ ফাইট এবং সিলেট থেকে চারটি ফাইট পরিচালনা করে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫১৮১ জন হজযাত্রী এবং অবশিষ্ট ৪৪,৩৬৪ জন হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে জেদ্দা পৌঁছেছেন।
উল্লেখ্য, এ বছর হজযাত্রীর অপ্রতুলতা এবং অন্যান্য অনাকাক্সিত কারণে বিমান ২০টি হজ ফাইট বাতিল করে। পরে আরো ২০টি হজ ফাইটের মাধমে হজযাত্রীদের মক্কায় পৌঁছে দেয়া হয়।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমানের ফিরতি হজ ফাইট শুরু হবে এবং সর্বশেষ হজ ফাইট পরিচালিত হবে ১৬ অক্টোবর পর্যন্ত।