ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএল খেলবেন আমির!

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলা একমাত্র পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদ। এবার তারই পথ ধরে হাঁটার পরিকল্পনা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের।

২০২৪ সালে ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন আমির। ব্রিটিশ নাগরিক ও আইনজীবী নার্জিস খানকে বিয়ের সুবাদে এই সুবিধা পাচ্ছেন তিনি।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ উঁকি দিতেই আইপিএলে খেলার লক্ষ্য ঠিক করেছেন আমির। ২০১০ সালে লর্ডসে ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হওয়া এই পেসার অবশ্য ইংল্যান্ডের হয়ে খেলবেন না। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে পাকিস্তানের জার্সিতে প্রত্যাবর্তন হওয়া আমির ধাপে ধাপে এগোতে চান।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানি গতির তারকা বললেন, ‘প্রথমে বলে নেই, আমি ইংল্যান্ডের হয়ে খেলবো না। আমি পাকিস্তানের সঙ্গে খেলেছি। দ্বিতীয় কথা হচ্ছে, (আইপিএল) শুরু হতে এখনও এক বছর বাকি। ওই সময় কী হয়… আমি সবসময় বলি যে ধাপে ধাপে এগোবো। কাল কী হবে আমরা কেউ জানি না এবং আমি আইপিএলে খেলার চিন্তাভাবনা শুরু করবো ২০২৪ সালে। যখন আমি আমার পাসপোর্ট পাবো। তখন যে সুযোগই আসবে আমি লুফে নিবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.