মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। ধোলাইখালের পাশাপাশি ঢাকার প্রবেশমুখ খ্যাত মাতুয়াইলেও পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়।

আজ শনিবার (২৯ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শনিআখড়া-রায়েরবাগ ও মাতুয়াইল এলাকায় অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘সতর্ক পাহারায়’ মাঠে রয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.