খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে স্থানান্তর

শারীরিক অবস্থার অবনতির কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ’তে তাকে স্থানান্তর করা হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান।

দিদার উল্লেখ করেন, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী  দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিউতে নেওয়া হয়েছে।

কয়েকদিন আগেও খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

গত ৯ আগস্ট থেকে এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.