প্রথম প্রস্তুতি ম্যাচে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল গুয়াহাটিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা।

২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ। আরো খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জনই আরো বেশি হতাশার কেননা ২০১৫-২০২২ সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা।

এ জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে। যদিও অনুশীলন ম্যাচটি খুব বেশি গুরুত্বপুর্ন নয়। এরপরও বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামীকাল শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ। গতকাল রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক  ভিডিওতে দেখা যায়, অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোয়াড়দের ব্রিফ করছেন।

সূএ: খবর বাসস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.