তবে কি ডেস্কটপ ভার্সনেও আসছে ফেসবুক লাইভ

live-video-sm20160917185215ফেসবুক লাইভ ফিচারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে। যখন তখন ফেসবুক বন্ধুরা চলে আসছেন লাইভে। বিষয়টি নিয়ে ভালো-খারাপের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ফিচারটির সুফল ভোগে তৎপর সবাই।

এতোদিন শুধু মোবাইল অ্যাপে সুবিধা পাওয়া গেলেও অচিরেই হয়ত ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে।

যদিও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসেনি। কিন্তু ডেলাইলা টেইলর নামের এক ব্যবহারকারী তার ল্যাপটপ থেকে ফেসবুক লাইভে আসলে তখনই এটি প্রথম আলোচনায় আসে। আর তারপরই পুরো ব্যাপারটি জনসম্মুখে নিয়ে আসে সোশ্যাল টাইমস নামের একটি প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম।

সোশ্যাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডেস্কটপ ভার্সনের জন্য পরীক্ষাধীন থাকা ফেসবুক লাইভ ফিচারটি বর্তমানে ব্যবহার করতে পারছেন শুধুমাত্র নির্ধারিত ভাগ্যবান কিছু সাংবাদিক এবং ব্লগার।

সে হিসেবে ধারণা করা যায়, খুব সহসাই হয়ত ফিচারটি উন্মুক্ত করা হতে পারে সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.