অভাবের সংসারে হাল ধরতে মালয়েশিয়ায় পাড়ি জমানো শত শত বাংলাদেশি শ্রমিকের দুর্দশার চিত্র ফুটে ওঠে জাতিসংঘের মানবাধিকার কমিশনে (ওএইচসিএইচআর) পাঠানো এক চিঠিতে। এ নিয়ে দেশবিদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে মালয়েশিয়া সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবার দেশব্যাপী অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে।
রোববার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, একটি বিষয় নিশ্চিত করতে চাই, বিদেশি কর্মীরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। তারা যেন প্রতিকূল পরিস্থিতিতে না থাকে, ঋণের জালে আটকে না পড়ে সে বিষয়ে বিশেষ নজর রেখে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, দেশে জোরপূর্বক শ্রমের ঘটনা এড়াতে চাই। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এছাড়া আইনের পরিপন্থি যা ঘটে তা এড়াতে চাই।