বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৩০ বছর পূর্তি উদযাপন

singapore_5629বাংলাদেশে ৩০ বছর পূর্তি উপলক্ষে সিঙ্গাপুর এয়ারলাইন্স ঝযধত্ব Your#SQ30Memories নামে একটি ফেসবুক ক্যাম্পেইন শুরু করেছে। সব ফেসবুক ফ্যানদের সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ সম্পর্কিত ১৯৮৬ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী কন্টেন্ট জমা দিতে বলা হয়েছে। ফ্যানরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে তাদের স্মৃতিগুলো বিভিন্নভাবে শেয়ার করতে পারবে যেমন গল্প, ছবি, ভিডিও, স্কেচ ইত্যাদি।
পোস্টের প্রাসঙ্গিকতা এবং মেধার ভিত্তিতে, ১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফেসবুক পেজে এবং তাদেরকে গিফট হ্যাম্পার দিয়ে পুরস্কৃত করা হবে। এছাড়া ক্যাম্পেইনের শেষে সাপ্তাহিক বিজয়ীদের মধ্য থেকে তিনজনকে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গাপুর যাওয়ার দুটি সিঙ্গাপুর এয়ারলাইন্স ইকোনমি ক্লাস রিটার্ন টিকেট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গপুর যাওয়ার একটি সিঙ্গাপুর এয়ারলাইন্স ইকোনমি ক্লাস রিটার্ন টিকেট। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন সিঙ্গাপুর এয়ারলাইন্স গিফট হ্যাম্পার।
সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মি. গ্যাব্রিয়েল পিএনজি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাংলাদেশে ৩০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিজ্ঞপ্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.