বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব গ্রেফতার

গ্রেফতার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব। রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা করেছে র‍্যাব-২।

হাবিবুর রহমানের বিরুদ্ধে হাইকোর্ট সম্পর্কে কটুক্তি ও আদালত আবমাননার মামলায় হাজির না হওয়ার অভিযোগ আনা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংক্ষিপ্ত বার্তায় এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ‘মহামান্য হাইকোর্টকে কটুক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব’কে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-২।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.