‘ভুতুড়ে পাইলটে’ বেঙ্গালুরু ঘুরে দিল্লিতে বিমান!

jet_airways_pilot_25327_1474208632উড্ডয়নের জন্য কোনো লাইসেন্স ছিল না। তবু একাই জেট এয়ারওয়েজের বিমান চালিয়ে দিল্লি থেকে বেঙ্গালুরু গিয়ে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন।

পরে আবার দিল্লি থেকে উড়ে বেঙ্গালুরু গিয়ে পরীক্ষাও দিয়ে এসেছিলেন। আর কোনো বারই তার ফ্লাইট রেকর্ড রাখেননি। বিমানের ডেটা বক্স থেকে রেকর্ড মুছে দিয়েছিলেন।

এই ‘ভুতুড়ে পাইলট’ আদতে বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের একজন অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার নাম-পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।

বিমান সংস্থাটির এক উপচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ‘এই ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি হিসেবে ধরা হচ্ছে। সব কিছু প্রমাণিত হলে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.