বিমানে যাত্রী ও ক্রুদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা জারি

caabএবার বাংলাদেশে যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোর যাত্রী ও ক্রুদের বিমানে ওঠার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্যামসাং নোট-৭ নিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিপজ্জনক ইলেকট্রনিক ডিভাইস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।

বেবিচকের ডাইরেক্টর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস উইং কমান্ডার চৌধুুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত বাংলাদেশ বিমানসহ ২৯টি এয়ারলাইন্সকে পাঠানো এক চিঠিতে এই সতর্কতা জারি করে।

২৯ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের দেওয়া সতর্কতা পত্রে বলা হয়, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে। এবং অন করা যাবে না।

Aviationযে ২৯টি এয়ারলাইন্স কর্মকর্তাদের বরাবর সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে তারা হচ্ছেন- বিমান বাংলাদেশ এযারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, নোভো এয়ার, ইউএস বাংলা এ্য়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যামিরেটরস, ইতিহাদ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, র‌্যাক এয়ারওয়েজ, ব্যাংকক এয়ারওয়েজ, মালায়েশিয়া এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ড্রাগন এয়ার, মালিন্দো এয়ার, ওমান এয়ার, টার্কিশ এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মিহি লংকা, মালদিভিয়ান্স, ফ্লাই দুবাই, সৌদি এ্যারাবিয়া এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ড্রুক এয়ার, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, টাইগার aviation20160924194217এয়ারওয়েজ এর কান্ট্রি ম্যানেজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.