বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩ নেতার পদে রদবদল

বিএনপিতে তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সম্পাদকমণ্ডলীর সদস্য থেকে একজনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। একজনকে গণশিক্ষা সম্পাদক থেকে বিভাগীয় সম্পাদক, এছাড়া অন্যজনকে সহ-সম্পাদক থেকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

দল আশা প্রকাশ করে উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.