সোমবার থেকে খুলছে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস

71133790আগামীকাল ২৬ সেপ্টেম্বর সোমবার থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস খোলা থাকছে। এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে ব্রিটিশ কাউন্সিলের যত কার্যক্রম ও পরিসেবা আছে সেসবও পুনরায় শুরু হচ্ছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

এর আগে ২৭ জুলাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ কাউন্সিলের সব অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ থাকার পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সকলকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত রয়েছে ব্রিটিশ কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস জানুয়ারি ২০১৭-এর সেশনের জন্য নিবন্ধন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৩ অক্টোবর। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধণ করতে পারবে। প্রাইভেট ক্যান্ডিডেট যারা আছে তারা তাদের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং দিনাজপুরের সকল পরীক্ষার্থীদের জন্যই উক্ত সেবাটি দিয়ে যাবে ব্রিটিশ কাউন্সিল।

অক্টোবর ও নভেম্বর, ২০১৬ এর আইইএলটিএস এর তারিখগুলো এখন উন্মুক্ত। আইইএলটিএস এর প্রার্থীরা অনলাইনে এই লিঙ্কটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এজন্য তারা ঢাকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়াও, ব্রিটিশ কাউন্সিল এর সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।

কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ থাকার সময় ক্রমাগত সহায়তায় জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সরকার, সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সহযোগীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.