মালয়েশিয়ায় ‘পুলিশ’ পরিচয়ে বাংলাদেশি ছাত্রের সর্বস্ব ছিনতাই

malayasia20160926175104মালয়েশিয়ার শাহ আলমে ভুয়া পুলিশ সেজে বাংলাদেশি ছাত্রের সর্বস্ব ছিনিয়ে নিয়ে সটকে পড়েছে ৪ প্রতারক।

জেলা পুলিশ প্রধান সাফিন মামত সোমবার সাংবাদিকদের বলেন, গত ২২ সেপ্টেম্বর দুপুরে শাহ আলমের একটি বিশ্ববিদ্যালয়ের কাছের স্ট্যান্ডে স্থানীয় কয়েক শিক্ষার্থীসহ এক বাংলাদেশি বাসের অপেক্ষায় ছিলেন।

তিনি আরো জানান, এ সময়ে একটি প্রাইভেটকার এসে পুলিশের কার্ড দেখিয়ে ওই বাংলাদেশি শিক্ষার্থীর কাছে ভিসা আছে কিনা জিজ্ঞেস করে। পাসপোর্ট দেখানোর এক পর্যায়ে তাকে গাড়িতে তুলে নিয়ে কাছে থাকা স্থানীয় মুদ্রাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে সটকে পড়ে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করে। ঘটনা জানার পর দ্রুত সময়ের মধ্যে প্রাইভেটকারটি ট্রেস করে তারা দেখতে পায় প্রতারক দল সেটি ভাড়ায় নিয়ে ব্যবহার করেছে।

বিএসইউএমের আহ্বায়ক রবিউল ইসলাম জানান, মালয়েশিয়ার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত এভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের বিপদের সম্মুখীন হতে হয়। কখনো সাদা পোশাকে, কখনো পুলিশের পোশাকে একশ্রেণীর দুর্বৃত্ত রাস্তাঘাটে লোকজনকে হয়রানি এবং ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়। বিষয়টি খুবই উদ্বেগজনক।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কোনো প্রতারক যেন অপরাধ করতে না পারে, সে জন্য পুলিশের কার্যকর ও ফলপ্রসূ নজরদারি অব্যাহত রাখতে হবে।

এ বিষয়ে জেলা পুলিশ প্রধান সাফিন মামত আরো বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ও বিদেশিসহ পাঁচ প্রতারককে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.