ককপিটে ধোঁয়ায় প্লেনের জরুরি অবতরণ

air-new-sm20160927141409ককপিটে ধোঁয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রীবাহী একটি প্লেন ৫০ জন আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে।

নিউজিল্যান্ডের নেলসন বিমানবন্দরে অবতরণ করা প্লেনটি এয়ার নিউজিল্যান্ডের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্লেনের হাইড্রোলিক ফ্লুয়েড লিকেজ থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পাইলট দক্ষ হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যাত্রীদের নিরাপদে প্লেন থেকে নামিয়ে আনা হয়েছে। এছাড়া একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে জরুরি প্রয়োজনে অবস্থান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.