আমিরাতে ঘোষণা হলো পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময় প্রকাশিত: 3 April 2026, 10:28:34 am শেয়ার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময় নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। টানা ৬ দিনের দীর্ঘ ছুটি:প্রতিবেদন অনুযায়ী, আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে আমিরাতের বাসিন্দারা টানা কয়েক দিনের সরকারি ছুটি পেতে যাচ্ছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (শনিবার ও রবিবার) যুক্ত হলে এই ছুটির মেয়াদ টানা ছয় দিনে গিয়ে ঠেকতে পারে। দীর্ঘ এই বিরতি পর্যটন ও পারিবারিক উৎসবের জন্য এক বড় সুযোগ হয়ে আসবে। তবে বরাবরের মতোই জানানো হয়েছে যে, প্রতিটি ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখা সাপেক্ষে এই সম্ভাব্য তারিখ বা ছুটির তালিকায় পরিবর্তন আসতে পারে। অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার