কুয়েতে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি সম্পন্ন, ঘোষণা দিল Jazeera Airways

কুয়েতে ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি সম্পন্ন, ঘোষণা দিল Jazeera Airways

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতকে বিশ্বের সঙ্গে পুনরায় যুক্ত করতে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির বেসরকারি এয়ারলাইন Jazeera Airways। এক ভিডিও বার্তায় সংস্থাটি জানিয়েছে, আকাশপথ চালু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

এয়ারলাইনটির পক্ষ থেকে বলা হয়, কুয়েতের টার্মিনাল-৫ (T5) কেন্দ্র করে তাদের পাইলট, কেবিন ক্রু, নিরাপত্তা এবং প্রশাসনিক টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে, যাতে কর্তৃপক্ষের সবুজ সংকেত পেলেই দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করা যায়।

ভিডিও বার্তায় আরও বলা হয়, দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তারা সবসময় যাত্রীসেবা দিয়ে আসছে। কুয়েতের আকাশপথ নিরাপদ ঘোষণা করা হলে সঙ্গে সঙ্গে ফ্লাইট চালু করা হবে। এতে যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক যোগাযোগ আবারও সচল হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে কুয়েতের আকাশপথ পুনরায় চালু হলে আঞ্চলিক বিমান চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে প্রবাসী যাত্রীদের জন্যও এটি স্বস্তির খবর।

উল্লেখ্য, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা থাকলেও এখন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে কুয়েতের এভিয়েশন খাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.