বিমানের নতুন চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রুমি এ হোসেন

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রুমি এ হোসেনকে প্রধান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
রুমি এ হোসেনের নেতৃত্বে গঠিত এই পর্ষদে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
পর্ষদের অন্য সদস্যরা হলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান।
এছাড়াও পর্ষদে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিদ আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসুরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির এবং ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম।
আরও যুক্ত করা হয়েছে এক্স ইনডেক্স কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াককে। পদাধিকারবলে এই পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN