থাই এয়ারওয়েজের বিশেষ ভাড়া ঘোষণা, এশিয়ার বিভিন্ন গন্তব্যে সাশ্রয়ী টিকিট
ঢাকা: আন্তর্জাতিক ভ্রমণপ্রেমীদের জন্য আকর্ষণীয় টিকিট অফার ঘোষণা করেছে Thai Airways। এই বিশেষ অফারের আওতায় ঢাকা থেকে এশিয়ার বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে একমুখী ও রিটার্ন টিকিটে নির্ধারণ করা হয়েছে সাশ্রয়ী ভাড়া।
অফার অনুযায়ী, ঢাকা-ব্যাংকক রুটে একমুখী ভাড়া ৩৫ হাজার ৮০০ টাকা এবং রিটার্ন ৫৩ হাজার ৫০০ টাকা। এছাড়া থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র কোহ সামুই, ফুকেট ও হাটইয়াই রুটেও নির্ধারণ করা হয়েছে বিশেষ মূল্য।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য গন্তব্যের মধ্যে হ্যানয়, ফনম পেন, হো চি মিন সিটি ও ইয়াঙ্গুন রুটেও থাকছে আকর্ষণীয় ভাড়া। পাশাপাশি তাইপে, ম্যানিলা, বালি (দেনপাসার), ওসাকা ও নারিতা রুটেও অফার চালু রয়েছে।
ভ্রমণ সংশ্লিষ্টরা জানান, তুলনামূলক কম খরচে জনপ্রিয় পর্যটন গন্তব্যে ভ্রমণের সুযোগ তৈরি করায় এই অফার যাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াবে।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এস. এস. ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর সঙ্গে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য এই অফার প্রযোজ্য থাকবে এবং আসন খালি থাকা সাপেক্ষে টিকিট বুকিং করা যাবে।
