ফ্লাইটে বিশেষ অতিথি: শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ভ্রমণ করলেন অ্যারন ফিঞ্চ
ঢাকা: শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা SriLankan Airlines-এর একটি ফ্লাইটে ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার Aaron Finch।
গত ২২ এপ্রিল কলম্বো থেকে মুম্বাইগামী UL143 ফ্লাইটে তিনি যাত্রী হিসেবে ভ্রমণ করেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানায়, ফিঞ্চকে ফ্লাইটে পেয়ে তারা আনন্দিত এবং তার সফরকে স্মরণীয় করে রাখতে পেরে গর্বিত। পাশাপাশি ভবিষ্যৎ যাত্রার জন্যও তার প্রতি শুভকামনা জানানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে দাপুটে পারফরম্যান্সের জন্য পরিচিত অ্যারন ফিঞ্চ বর্তমানে ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
