ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, জরুরি উদ্ধার অভিযান

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে বুধবার (৫ মে) ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভয়াবহ ঘটনা ঘটে।

হায়দ্রাবাদ থেকে আসা ফ্লাইটটি চণ্ডীগড়ে অবতরণের পর এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়, যার কারণে বিমান থেকে সব যাত্রীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিগোর ফ্লাইট ‘6E 108’ রানওয়েতে পার্ক করা অবস্থায় ছিল এবং যাত্রীরা নামার অপেক্ষায় ছিলেন।

ঠিক সেই সময়ই এক যাত্রীর কেবিন ব্যাগ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, ওই ব্যাগে রাখা পাওয়ার ব্যাংকই আগুনের উৎস।

ইন্ডিগোর এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ফ্লাইট 6E-১০৮ অবতরণের পর এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে (পাওয়ার ব্যাংক) আগুন লাগার ঘটনা ঘটে।

সব যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনাল ভবনে স্থানান্তর করা হয়েছে।”

ঘটনার পরপরই বিমানটিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা পরীক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছে ইন্ডিগো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবার ফ্লাইট পরিচালনা শুরু হবে।

লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে বিমানে আগুনের কারণ হতে পারে, যা একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি।

এই ঘটনার পর বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার ও বহন সংক্রান্ত নিয়মাবলি আরও জোরদার করার প্রয়োজনীয়তা আবারও সামনে এল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.