ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি: সপ্তাহে ছুটি ২ দিন, বিনামূল্যে বিমান টিকিটসহ নানা সুবিধা
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বিজনেস প্রসেস ম্যাপিং এবং রিকোয়ারমেন্ট সংগ্রহ (রিকোয়ারমেন্ট গ্যাদারিং) বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ন্যূনতম ১ থেকে ২ বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য বীমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট সুবিধা।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি সেখানে পাওয়া যাবে।
আবেদন শুরু: ০৫ মে
আবেদনের শেষ সময়: ২০ মে
