নতুন রূপে নজর কাড়ছে এমিরেটসের A350
মধ্যপ্রাচ্যের শীর্ষ এয়ারলাইন Emirates তাদের নতুন প্রজন্মের Airbus A350 উড়োজাহাজ নিয়ে আবারও আলোচনায়। আধুনিক ডিজাইন, স্টাইলিশ কেবিন এবং উন্নত যাত্রীসেবার কারণে বিমানটি ইতোমধ্যে ভ্রমণপ্রেমীদের নজর কেড়েছে।
“The Emirates A350. It’s got the look. ” এমন বার্তায় নতুন উড়োজাহাজটির আকর্ষণীয় লুক ও প্রযুক্তিগত আধুনিকতাকে তুলে ধরেছে এয়ারলাইনটি।
এমিরেটস জানিয়েছে, নতুন A350 বিমানে থাকছে প্রশস্ত কেবিন, উন্নত ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট, প্রিমিয়াম ইকোনমি সুবিধা এবং কম শব্দযুক্ত ভ্রমণ অভিজ্ঞতা। দীর্ঘপথের যাত্রীদের আরও আরামদায়ক সেবা দিতেই বহরে যুক্ত করা হচ্ছে এই উড়োজাহাজ।
বর্তমানে ধাপে ধাপে বিভিন্ন আন্তর্জাতিক রুটে A350 পরিচালনার পরিকল্পনা করছে এমিরেটস।
