জার্মানিতে ড্রোন প্রতিরোধী সিস্টেম

deutsche-telekom-to-launchজার্মানিতে নিরাপত্তার জন্য ড্রোন প্রতিরোধ সিস্টেম উন্মোচন করার পরিকল্পনা করছে দেশটির টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ডয়চে টেলিকম। এয়ারপোর্ট, স্টেডিয়াম, গাড়ি পরীক্ষার রাস্তা এবং অন্যান্য জটিল অবকাঠামোগুলোকে ড্রোনমুক্ত করতেই এই সেবা চালু করবে প্রতিষ্ঠানটি।

রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক এবং বিনোদনের উদ্দেশ্যে ড্রোনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আর এই বাড়তি ড্রোনের ব্যবহারের কারণেই বেশ কয়েকবার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে প্লেন। তাই নো-ফ্লাই জোনে ড্রোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই গবেষণা শুরু করেছে বেশ কিছু প্রতিষ্ঠান।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ড্রোন প্রতিরোধ সিস্টেমের জন্য অনুরোধ করেছে ডয়চে টেলিকম প্রতিষ্ঠানটিকে। গাড়ি পরীক্ষার রাস্তায় গাড়ি পরীক্ষার সময় ড্রোন দিয়ে যাতে ছবি তোলা না হয় সেটি নিশ্চিত করতেই এমন অনুরোধ জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

ডয়চে টেলিকম-এর এক নথিতে নিশ্চিত করা হয়েছে যে, ইতোমধ্যেই ড্রোন প্রতিরোধ সিস্টেম গ্রাহকের কাছে পৌঁছানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্স-এর প্রতিবেদনে আরও জানানো হয়, ফুটবল খেলা চলাকালীন স্টেডিয়ামে ড্রোনের ব্যবহার প্রতিরোধ করতে সুরক্ষা সিস্টেম খুঁজছে ফুটবল ক্লাব এফসি বায়ার্ন। ড্রোন প্রতিরোধ করতেই প্রতিরক্ষা দল রেইনমেটাল-এর সঙ্গে কথা বলেছে ক্লাবটি। ড্রোনের সঙ্গে লড়াই করবে এমন ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম ক্রয় করতে পারে এই জার্মান ফুটবল ক্লাব।

২০১৭ সালের জুলাইতে নিজেদের প্রযুক্তি দেখাতে বেশ কিছু ড্রোন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে দাওয়াত দিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.