লুফথানসার পর জার্মানির দ্বিতীয় বৃহৎ বিমান সংস্থা এয়ার বার্লিন। কম্পানির সিইও স্টিফেন পিচলার ঘুরে দাঁড়ানোর বহু চেষ্টা করেছেন, তবুও লোকসান কাটিয়ে ওঠা যাচ্ছে না। গত তিন বছরে ১৩৫ কোটি ডলার লোকসান গুনেছে কম্পানি। আর্থিক ধাক্কা সামাল দিতে এয়ার বার্লিন মধ্যপ্রাচ্যের ইতিহাদ এয়ারওয়েজের কাছে ২৯.৯ শতাংশ মালিকানা বিক্রি করেছে। তাতেও কাজ হয়নি। এ অবস্থায় ইতিহাদ এয়ারওয়েজ আরো অর্থ দিতে আগ্রহী হলেও এয়ার বার্লিন নিতে পারছে না।
স্টিফেন পিচলার
আরও খবর