৩ হাজার কর্মী ছাঁটাই করবে ইতিহাদ

etihad20161219123629খরচ কমিয়ে মুনাফা বৃদ্ধি ও প্রবৃদ্ধির ধীরগতি থেকে বের হতে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত সপ্তাহ থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ারওয়েজের বিভিন্ন ইউনিটের এক থেকে তিন হাজার কর্মী ছাঁটাই করা হবে। ইতোমধ্যে আইটি বিভাগ থেকে অনেক কর্মী চলেও গেছেন।

গত আট বছরে তিনগুণ কর্মী বেড়ে এয়ারলাইন্সটির মোট কর্মী সংখ্যা দাঁড়ায় ২০ হাজারের বেশি। একইসঙ্গে বহরে এয়ারক্র্যাফ্টের সংখ্যা ৪২ থেকে বেড়ে হয় ১২২টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.