বোমা মারার হুমকি দিয়ে উড়োজাহাজ ছিনতাই, মুক্তি দেয়া হয়েছে প্রথম দলটিকে

93১১৮ জন যাত্রীসহ লিবিয়ার একটি উড়োজাহাজ ছিনতাই করা হয়েছে। উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ছিনতাইকারীরা।
ছিনতাই হওয়া উড়োজাহাজটি মাল্টার বিমানবন্দরে।। লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। উড়োজাহাজটি আফ্রিকিয়াহ এয়ারওয়েজের। এয়ারওয়েজ কর্তৃপক্ষ উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। মাল্টার প্রধানমন্ত্রী বলছেন, উড়োজাহাজটি সম্ভবত ছিনতাই করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত। তারা উড়োজাহাজটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় বলেছে, ওই বিমানবন্দরে বেআইনিভাবে একটি উড়োজাহাজ অবতরণ করানো হয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে উড়োজাহাজটি ঘিরে রেখেছে।
ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটোসাংবাদিক বলেছেন, তিনি বিমানবন্দরে সেনাসদস্য ও বিশেষ বাহিনীর বেশ কিছু গাড়ি দেখেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত , মাল্টার প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে – যাত্রীদের প্রথম দলটিকে মুক্তি দেয়া হয়েছে, যেখানে নারী ও শিশু ছিল।capture_2

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.