ভারতে ওড়ার সময় বিমানে বিপত্তি, আহত ১৫

b64dd3b28242a735cfa141516cc9e977-planeআকাশে ওড়ার সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে ভারতীয় একটি বিমান। আজ মঙ্গলবার ভোরে দেশটির গোয়া বিমানবন্দরে ১৬১ জন আরোহী ও ক্রু নিয়ে বিমানটি ছিটকে পড়ে। এতে আহত হয় ১৫ জন।

ভারতীয় নৌবাহিনী বলছে, কী কারণে জেট এয়ারওয়েজের বিমানটি ছিটকে গেল, তা পরিষ্কার নয়। গোয়ায় এ সময় পর্যটকদের ভিড় থাকে। প্রতিবছরের শেষে শীতকালে গোয়ার সমুদ্রসৈকতের আকর্ষণে পর্যটকেরা ভিড় জমায়।

নৌবাহিনীর মুখপাত্র ডি কে শর্মা এএফপিকে বলেন, আহত ব্যক্তিদের আঘাত সামান্য। যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। কয়েকজনের হাড়ে চিড় ধরেছে। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রানওয়ে পরিষ্কার করার কাজ চলছে।

জেট এয়ারওয়েজ বলছে, বিমানটির মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.